রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ক্বেরাত ও গজল সম্মেলন

ভাদেশ্বর আল-ইত্তেহাদ ইসলামী পরিষদ এর উদ্যোগে আগামী ২০শে ফেব্রুয়ারি সোমবার রাত ৮টায়  ভাদেশ্বর ভাটাটিকর জামে মসজিদ সংলগ্ন হারুত মিয়া সাহেবের বাড়ীর সম্মুখস্থ মাঠে অার্ন্তজাতিক ক্বারী হাফিজদের তিলাওয়াত ও সাংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে“ক্বেরাত ও গজল সম্মেলন“।উক্ত সম্মেলনে তিলাওয়াত করবেন হাফিজ ক্বারী মোঃ আবু রায়হান, হাফিজ ক্বারী শামছুল ইসলাম তালহা,ক্বারী আশিক মুসতাবী ঢাকা, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ্ব হাফিজ মিসবাহ উদ্দিন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব,ছাহেবজাদায়ে ফুলতলী।এছাড়াও ইসলামী সংগীত পরিবেশনা করবেন মাওলানা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল,মাওলানা ইসহাক আলমগীর,মামনুর রশীদ মামুন,শরীফ উদ্দিন,সাইফুর রহমান,আব্দুল হাদি,মারজান মোহাম্মদ রুহি,মোস্তাক আহমদ প্রমুখ।উক্ত সম্মেলনে গোলাপগন্জ উপজেলার সর্ব সাধারণের উপস্থিতি কামনা করেছেন ভাদেশ্বর আল-ইত্তেহাদ ইসলামী পরিষদের সদস্য মো: তানজিদ খাঁন নাঈম। —বিজ্ঞপ্তি